সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

ঢাকার অদূরে সাভারের পৌর এলাকায় একটি বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক দম্পতি।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত স্বামী-স্ত্রীর নাম রওশন আলী এবং ফয়জুন্নেছা।স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর ৪টার দিকে ওই বাড়িটিতে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও পাঁচজন।

আহতদের সাভার এনাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তাইজুল ইসলাম (৫০), মেহেরুন্নেসা (৩৮) ও হজরত আলীর (২৬) পরিচয় পাওয়া গেছে।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…