সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আটক ৩

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় বাড়ির পাশে ধানক্ষেত থেকে কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মুনিরসহ তার শ্বশুর ও শ্বাশুরিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে একই এলাকা থেকে তাদের আটক করা হয়। এইদিকে নিহতের পরিবারের দাবি কল্পনাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিহতের ভাই হযরত আলী জানান, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। স্বামীর পরিবারের সাথে তার পারিবারিক কলহ ছিল। ছয় দিন আগে মিমাংসা করা হয়েছিল। এরই মধ্যে তাকে হত্যা করা হয়েছে। এজন্য আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।'

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ জানান, গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় নিহত কল্পনার শ্বশুর, শ্বাশুরি ও স্বামী মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পারিবারিক কলহের জের ধরে কল্পনা আক্তার কিছু দিন আগে ওই উপজেলার মাড়েয়া ইউনিয়নের কালুয়াখাল এলাকায় বাবার বাড়িতে চলে যান। গত ৬ দিন আগে দুই পরিবারের সমঝোতার মাধ্যমে কল্পনাকে নিয়ে আসেন তার স্বামী মনির।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…