সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে ধানক্ষেত থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর বলে নিশ্চিত করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) সকালে হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কল্পনা আক্তার একই গ্রামের মনির হোসেনের স্ত্রী।

জানা গেছে, স্থানীয় কয়েকজন সকালে ধানক্ষেতে গৃহবধূর ওই গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দেয়া তথ্যমতে, পারিবারিক কলহের জের ধরে কল্পনা আক্তার কিছু দিন আগে ওই উপজেলার মাড়েয়া ইউনিয়নের কালুয়াখাল এলাকায় বাবার বাড়িতে চলে যান। গত ৬ দিন আগে দুই পরিবারের সমঝোতার মাধ্যমে কল্পনাকে নিয়ে আসেন তার স্বামী মনির।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান, ঘটনার পর থেকে কল্পনার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…