সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে তরুণের অস্বাভাবিক মৃত্যুঃ আটক দুই

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে এক তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম হলো আল রাফিউ রাফি (২০)। সে দেবীগঞ্জ সদরের মিস্ত্রিপাড়া নিবাসী ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী মোমিনুল হক প্রধান মিরুর ছেলে। রাফি সৈয়দপুর কলেজে সম্মান প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে নিহতের দুই বন্ধু উপজেলা সদরের শাহাবুদ্দিন খান মন্টুর ছেলে শরিফ খান পুলক ওরফে আরাফাত ও পাটোয়ারীপাড়া এলাকার কামাল বেপারীর ছেলে ইব্রাহীম হোসেন ওরফে রনিকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে তার সঙ্গীয় বন্ধু  আরাফাত ও রনিকে নিয়ে সদরের ময়নামতি চরে বেড়াতে যান রাফি। এসময় তিন বন্ধু নৌকায় নদীর অপর পাড়ে গেলেও ফেরার সময় নৌকা না পেয়ে তারা হেঁটেই নদী পাড় হচ্ছিলেন। হঠাৎ রাফি পানিতে তলিয়ে যেতে শুরু করেন। এসময় তার সঙ্গীয় বন্ধুরা রাফিকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়।

তবে নিহতের পরিবার পুরো ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছেন। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তারা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সন্দেহজনক ভাবে দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনাটি হত্যাকান্ড নাকি নিছক দুর্ঘটনা তা জানার জন্য পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

 বুধবার সকালে রাফির মরদেহ পোস্টমর্টেম এর জন্য প্রেরণ করা হয়। পোস্টমর্টেম শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ বাসায় পৌঁছালে রাত ৯.৩০ টায় দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে এত কম বয়সে রাফির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক নেমে এসেছে।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…