সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পঞ্চগড়ে ত্রিমুখী যান সংঘর্ষে আহত ১০

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে তেঁতুলিয়া হইওয়েতে ত্রিমুখী যান সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। পঞ্চগড় হেলিপ্যাড এলাকা সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার দিকে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, তেঁতুলিয়া থেকে পঞ্চগড় অভিমুখে একটি ট্রাক চা কোম্পানির পণ্য নিয়ে আসছিল। একই সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়া অভিমুখে একটি ব্যক্তিগত কার ও পিকআপ যাচ্ছিল। হেলিপ্যাড এলাকার কাছাকাছি আসার পর ব্যক্তিগত কারটি পিকআপকে ওভারটেক করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করেন।সংঘর্ষে ১০ জন আহত হয়। যার মধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় পঞ্চগড় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক পঞ্চগড়-তেঁতুলিয়া হাইওয়েতে যান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…