সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রবিদাসদের ১১দফা দাবীতে জয়পুরহাট জেলা বিআরএফ এর আলোচনাসভা ও স্মারকলিপি প্রদান

মনিলাল রবিদাস, জয়পুরহাট জেলা-

বাংলাদেশের অনগ্রসর প্রায় ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর প্রানের ১১ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সমাজসেবা কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। অদ্যই ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার বিকেল ২টায় জয়পুরহাট শহরের নিকটস্থ কাশিয়াবাড়ি স্কুল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-জয়পুরহাট জেলা শাখার সভাপতি মনিলাল রবিদাস।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর কেন্দ্রীয় কমিটির সম্মাণিত উপদেষ্টা ও জয়পুরহাট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাবুল রবিদাস, সহ সাংগঠনিক সম্পাদক আদুরী রবিদাস, ফোরামের দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি জামলাল রবিদাস।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন রবিদাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফোরামের জেলা শাখার উপদেষ্টা মানিক রবিদাস, সহ সাধারণ সম্পাদক অরুন কুমার রবিদাস (শিল্পা), সাংগঠনিক সম্পাদক সুজন রবিদাস, দপ্তর সম্পাদক সুরেন রবিদাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ছোটন রবিদাস, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিঠুন রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক জিন্দারাম রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল রবিদাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক বিচিত্রা রানী রবিদাস, কার্যনির্বাহী সদস্য পরেশ রবিদাস, বিআরএফ এর আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি হিরালাল রবিদাস, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবলু রবিদাস, সাধারণ সম্পাদক লক্ষিন্দার রবিদাস, ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি গোপিচাঁন রবিদাস, সাধারণ সম্পাদক মিলন চন্দ্র রবিদাস, কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুদেব রবিদাস, সহ ফোরামের ক্ষেতলাল, পাঁচবিবি, জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা চির অবহেলিত রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় সরকার সংশ্লিষ্টদের আন্তরিকতার সহিত মানবিকভাবে বিবেচনাপূর্বক রবিদাসদের ১১দফা দাবী মেনে নিতে অনুরোধ জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…