সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে পারিবারিক কলহের কারণে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগছ ইউনিয়নের গেদেরকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রেজাউল করিম লেবু (৪৫) ও ঘাতক ছোট ভাইয়ের নাম মিনহাজ আলী (২২)। ঘটনার পর থেকেই মিনহাজ আলী গাঁ ঢাকা দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে গেদেরকুড়ি বাজারে একই এলাকার সিরাজ উদ্দিনের বড় ছেলে রেজাউল করিম লেবুর সাথে তার ছোট ভাই মিনহাজ আলীর কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে মিনহাজ তার পান দোকানে থাকা শুপারি কাটার ছুরি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত অবস্থায় রাত প্রায় ১২ টার দিকে স্থানীয় জনগণ রেজাউল করিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। ঘটনাস্থলে থাকা তাদের আরেক ভাই ওমর ফারুকও আহত হন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় সদর থানার ওসি একেএম নুরুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই পলাতক। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…