সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে কোনো মানুষই ভুখা থাকবে না: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এদেশকে দারিদ্র্যমুক্ত করবে ইনশাআল্লাহ। কোন হতদরিদ্র, ভিক্ষুক এদেশে থাকবে না। এদেশের কোন মানুষই ভুখা থাকবে না।

আজ সকালে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈশ^রদী সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি প্রাঙ্গণে ৪’শ মানুষকে খাবার ও অর্থ বিতরণকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন ।

মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, সরকারের ভিশন হলো উন্নত বাংলাদেশ গড়ার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভূমি মন্ত্রী ঈদ উপলক্ষ্যে চারশ দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি, ১ কেজি পোলাউর চাউল, ১০ কেজি চাউল, আটা, মসল্লা ও অন্যান্য খাবার উপকরণসহ নগদ টাকা বিতরণ করেন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ^রদী থানা ইনচার্জ আজিম উদ্দিন, সাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ফকির, সাদেক আলী বিশ^াস, আতিয়ার রহমান ভোলা, গোলজার হোসেন, জুলমত হোসেন, আকাল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…