সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি ভর্তি বালতিতে মাথা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারী (শনিবার) উপজেলার পামুলী ইউনিয়নের আহম্মদনগর গ্রামে পানি ভর্তি বালতিতে দমবন্ধ হয়ে খাদিজা (১৬ মাস) নামের শিশুরটির মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল সাড়ে ১০টায় দিকে একটি পানি ভর্তি বালতিতে মাথা ডুবিয়ে খাদিজা (১৬মাস) নামে ওই শিশুটির মৃত্যু হয়।

শিশু খাদিজা দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের আহম্মদ নগর গ্রামের মাসুদের মেয়ে। এ বিষয়ে পামুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলে হায়দার বাদশা জানিয়েছেন, ‘শিশুটিকে গোসল করার জন্য তার পরিবার পানি ভর্তি একটি বালতি রোদে রেখে ছিল। পরিবারের অজান্তে শিশুটি বালতির পানিতে মাথা ডুবিয়ে দেয় এতে শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়’।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম ‘শিশুর মৃত্যু খবরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…