সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর সঙ্গে সানাইয়ের বাগদান সম্পন্ন!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিয়ের পিঁড়িতে বসছেন আলোচিত-সমালোচিত মডেল এবং নবাগত অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়ে গেছে বলে জানিয়েছেন সানাই।

সম্প্রতি ফেসবুকে আপত্তিকর কিছু ছবি ও ভিডিও দিয়ে সমালোচিত হন সানাই মাহবুব। সবশেষ সাইবার ক্রাইম ইউনিট তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করে। সেখানে মুচলেকা দিয়ে রেহাই পান তিনি।

তিনি বলেন, আজ শনিবার সকালে আমাদের বাসাতেই বাগদান হয়ে গেছে। পাত্র আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য। রাজনৈতিক কারণে আমি এখনই তার পরিচয় দিতে পারছি না। তবে দ্রুতই জানিয়ে দিবো। আমার সঙ্গে উনার আগে থেকেই পরিচয় ছিল। তবে বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে।

সানাই বলেন, সবশেষে আমি একজন মেয়ে। আমার একটা ছোট বোন আছে। অনেক দায়িত্ব আমার ওপর। তাই জীবনটাকে নতুন করে সাজাতে চাই।

তিনি জানান, তার হবু বর দশম জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদেরও এমপি তিনি। তিনি একজন ব্যবসায়ী বলেও জানান সানাই। ব্যক্তি জীবনে তিনি ডিভোর্সি। সানাইয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য ২২ বছর।

তবে বিয়েটা এখনই করছেন না বলেও জানান তিনি। ক্যারিয়ারের কথা চিন্তা করে দুই তিন বছর সময় নিবেন।

সানাই বলেন, বাগদান হয়ে গেলেও এখনই বিয়ে করছি না। দুই তিন বছর পরে করবো। আমার ইচ্ছা এটাই। এ নিয়ে উনার (বরের) কোনো আপত্তিও নাই। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

নতুন জীবনে পা দিলেও চলচ্চিত্রে নিয়মিত হবেন বলে জানিয়েছেন সানাই। শিগগিরই তার প্রথম সিনেমা ‘ময়নার ইতিকথা’ মুক্তি পাবে।

আরও পড়ুন

অন্যান্য

মসজিদে সুমধুর কণ্ঠে আজান দিচ্ছেন ওয়ারফেজের মূল কণ্ঠশিল্পী পলাশ। (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের মূল ভোকালিস্ট পলাশের কণ্ঠে সুমধুর আজান ফেসবুকে ভাইরাল হয়েছে। আজানের ভিডিওটি পলাশ নূর নিজেই ত…

অন্যান্য

দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলার প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসের ভেতরে ভাঙ…

অন্যান্য

শেখ হাসিনা নামটাই শুধু নয়, তিনি মন থেকেও সুন্দর: সালমান (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলিউড সুপারস্টার সালমান খান বলেছেন, শেখ হাসিনা নামটাই শুধু সুন্দর নয়, তিনি ন…