সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় পিকাপ চালক নিহত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দূর্ঘটনায় আবুল কাশেম (৩০) নামে এক পিকাপ চালক নিহত হয়েছে। আবুল কাশেম
উপজেলার ধনিপাড়া এলাকার বাবুল হোসেনর ছেলে।

রোববার (১৬ জুন) ভোরে উপজেলার বোদা বাইপাস এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাস মোড়ে সাবাব পাম্পের পাশে পঞ্চগড়মুখী একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় পঞ্চগড়গামী ওই পিকাপটি দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে ধাক্কা দিলে পিকাপের সামনের অংশ দুমরেমুসরে যায়।
এবং ঘটনাস্থলেই নিহত হয় পিকাপ চালক কাশেম। তবে ঘটনার পর পরেই ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

বোদা থানার উপ-পরিদর্শক (এস.আই) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…