সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাকিব জামাল এর কবিতা- পৃথিবীর- সেরা অকৃতজ্ঞ শ্রেষ্ঠ কুলাঙ্গার!

পৃথিবীর- সেরা অকৃতজ্ঞ শ্রেষ্ঠ কুলাঙ্গার!
- সাকিব জামাল
একটু একটু করে হাটতে শিখেছো
যার হাতের কনিষ্ঠ আঙুল ধরে
সময়ে-অসময়ে বায়না করেছো
দাওনি থাকতে যারে অবসরে
অথচ আজ- ভুলে যাও তুমি বাবাকে!
কেমন করে?

মাথার ঘাম পায়ে ফেলে
সদা ব্যস্ত ছিলো যে পুরো জীবন জুড়ে
লোকচক্ষুর অন্তরালে
কেঁদেছে যে তোমার দু:খের কালে
অথচ আজ- ভুলে যাও তুমি বাবাকে!
কোন হালে?

কেবলই তোমার সুখের ভাবনা
সব সময় ছিলো সাধনা যার
তোমার প্রত্যাশা পূরনে
নিজে পুড়ে হলো যে আঙ্গার
অথচ আজ- ভুলে যাও তুমি বাবাকে!
কী সমাচার?

কালের বিবর্তনে তুমি খোকা আজ অনেক বড়
বিপ্রতীপে, তোমার পিতার বৃদ্ধ, রোগ-গ্রস্থ-কাঁপছে থরথর!
তুমি আজ আত্মকেন্দ্রিক, মহাব্যস্ত, সময় নেই-খোঁজ নিবে তার
জেনে রেখো, তুমি পৃথিবীর- সেরা অকৃতজ্ঞ, শ্রেষ্ঠ কুলাঙ্গার।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…