সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন নওয়াজ শরিফ

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সর্বোচ্চ আদালত দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ প্রধানমন্ত্রীর পদে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন।

রায়ের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে নওয়াজ শরীফের পদত্যাগের বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়। পানামা পেপারর্স কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের নাম থাকায় দীর্ঘ সময় ধরে তাদের বিরুদ্ধে চলছিল। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরীফ।

সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আফজাল খান বলেন, সংসদের একজন সৎ সদস্য হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা নওয়াজ শরীফ হারিয়েছেন। এজন্যই প্রধানমন্ত্রীর পদে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সূত্র : ডন ও ও খালিজ টাইমস

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…