কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অয়ন সাঈদ এর কবিতা- পবিত্র চুমুর কসম

 

পবিত্র চুমুর কসম

---------------- অয়ন সাঈদ

 

মধ্যরাতে কালাচাঁন ডাক্তারের বাড়ির দোতালার
সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে প্রবেশ করি-
অজানা মমি গৃহে। দেখি অসংখ্য প্রাগৈতিহাসিক বাদূর,
নিশি বকের পাখার শব্দের ভেতর ধূপ আলোয়
ধ্রুপদী মানবী তার নাম সুদূরীকা;

তরুলতার মতো সরু কোমড়, আপেল কুড়িয়ে চলে গেছে
মৃয়মাণ পাথরের কফিনের ভেতর।
অনেক বছর গেল দেখিনি তাহারে,
এই কার্তিকে কুয়াশার দলে উড়ে এসেছে-
মসলিন সুতোর কারুকাযের হরফে লেখা প্রেম পাঠ,
"পবিত্র চুমুর কসম, আমাদের তৃষ্ণার শতাব্দী কালের মাঝে
কেবলই পুলসিরাত দূরত্ব, চলে এসো- এক্ষুনি; ভালবাসি।"

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…