সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

পরিচালক উধাও,শুটিং করতে গিয়ে জিম্মি শ্যামল-প্রসূন আজাদ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গেলো ২৫ মে শুক্রবার ‘মেঘ মাইয়া' শিরোনামের একটি নাটকের শুটিং করতে নেত্রকোনার বিরিশিরি এলাকায় যান ছোট পর্দার শ্যামল মওলা ও প্রসূন আজাদ। এ দুজন ছাড়াও সেখানে অংশ নেন আরও বেশকিছু অভিনয় শিল্পী। তিনদিন শুটিং করার পর আজ ২৮ তারিখ সোমবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু হোটেল ভাড়া, গাড়ীভাড়া, শিল্পীদের পেমেন্ট না দিয়ে সোমবার (২৮ ) রাত ১টার সময় লাপাত্তা হয়ে যান এ নাটকের নির্মাতা আজাদ কালাম।

পরিচালকের লাপাত্তা হয়ে যাওয়ায় হোটেল কতৃপক্ষ সবাইকে জিম্মি করে রেখেছে। সেখানে কোনো নিরাপত্তা কর্মী নেই বলে জানা যায়। বর্তমানে পুরো শুটিং ইউনিটের সকলেই জিম্মি অবস্থায় রয়েছেন। এরমধ্যে অভিনেত্রী প্রসূন আজাদ মানসিক চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে প্রসূনের বাবার সাথে শ্যামল মওলা ফোনে যোগাযোগ করার জন্য রিং দিলেও রিসিভ করেননি বলে তিনি জানান। এ প্রসঙ্গে শ্যামল মওলা বলেন, এই মুহূর্তে আমরা খুব বিপদে আছি। এখন কিছু বলতে পারবো না। আগে নিজেদের বাঁচাই,পরে সব খুলে বলবো।

উৎসঃ জাগোনিউজ

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…