সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

বিশ্বকাপ ফুটবলে বিদেশি পতাকা উড়ানো বন্ধে হাইকোর্টে রিট

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাশিয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিদেশি পতাকা অননুমোদিতভাবে উড়ানো বন্ধের নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হবে। মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন নামে এক ব্যাক্তি এ রিট করেন।

আবদনে বলা হয়েছে, অতীতে দেখা গেছে ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে বিভিন্ন দলের সমর্থকরা সে দেশের পতাকা বিভিন্ন স্থানে উড়ান। বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলনের সুযোগ নেই। আর যদি করা হয় তাহলে সরকারের বিশেষ অনুমোদন নিতে হবে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…