সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রংপুর বিভাগ

খানসামার পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য সংগ্রহ কার্যক্রম

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় অবস্থিত পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য সংগ্রহ কার্যক্রম জোর কদমে এগিয়ে চলছে। উল্লেখ্য, প্রায় দুই যুগ পরে নতুন আঙ্গিকে খানসামার তরুনদের প্রচেষ্ঠায় গত ২৩ ফেব্রুয়ারী/১৭ পাকেরহাট গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন হয়। গণগ্রন্থাগারের নিজস্ব কোন ভবন না থাকায় ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের উত্তর পার্শ্বে একটি পরিত্যক্ত কক্ষে এর প্রাত্যাহিক কার্যক্রম চলছে।
উদ্বোধনের পর থেকে সকল বয়সের পাঠকরা গ্রন্থাগারের বই পড়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে, পাঠক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে গত ২৬ এপ্রিল থেকে পুরো উদ্যোমে সদস্য সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে।
এজন্য সকলকে সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করে সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সদস্য ফরম পূরণ করতে উল্লেখিত সদস্যের জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদের ছায়ালিপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষার্থীদের জন্য ফরমের মূল্য সর্বনিম্ন ৩০ টাকা, পেশাজীবীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা এবং বিকেল ৪ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকায় নতুন সদস্য ভর্তি ফরম পাকেরহাট গণগ্রন্থাগারে থেকে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

নওগাঁর রানীনগরে সোলার ল্যাম্পে আলোকিত হচ্ছে রাস্তাঘাট

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থা নেই এমন এলাকাগুলো আ…

বিভাগীয় খবর

আটোয়ারীতে অপহরণের ৫ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার-২

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকা থেকে ফাহিদ হাসান সিফাত (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ…

বিভাগীয় খবর

পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার গাড়ী ভাঙচুর

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পঞ্চগড় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া, ভোট গ্রহণ স্থগিত এবং নির…