সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার সুজানগরে এমপি আরজু’র ৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা ২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু তাঁর নির্বাচনী এলাকা সুজানগর উপজেলায় ৭ কোটি,২৩ লাখ ৫০ হাজার ৪৮৯ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেছেন। গতকাল দিন ব্যাপী উন্নয়ন প্রকল্প উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যয় তিনি বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে জন সাধারণ এবং দলীয় নোকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ এর উন্নয়নে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন ক্ষমতা পাওয়ার জন্য তারাই দেশের মধ্যে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।
পাবনা ২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু যে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তার মধ্যে, ৩৮ লাখ ৫৩ হাজার ৭শ টাকা ব্যায়ে চর গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও ৭০ লাখ ৫৮ হাজার ১শ টাকা ব্যায়ে হেমরাজপুর প্রাথমিক বিদ্যালয় নির্মাাণ, ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭২৮ টাকা ব্যয়ে সুজানগর জিসি হতে নাজিরগঞ্জ জিসি ভায়া সাতবাড়িয়া সড়ক নির্মাণ কাজ,৫২ লাখ ৪ হাজার ১১০টাকা ব্যয়ে বিল ক্ষেতুপাড়া ও ভাটপাড়া সড়ক নির্মাণ কাজ,এ ছাড়া পল্লী অবকাঠামো উন্নয়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে নাখরাজ কালু মোল্লার বাড়ী হতে চরপাড়া চৌরাস্তা মেরামত কাজ, ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৫৬৮ টাকা ব্যয়ে আহমেদপুর হাট - বাদাইহাট ভায়া রানী নগর ইউপি সড়ক পথ নিমার্ণ কাজ, ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৫৭০ টাকা ব্যয়ে মানিকদিয়ার মোড় খয়রান হাট ভায়া দুর্গাপুর রাস্তা নির্মাণ কাজ সহ ৬৯ লাখ ৩৪ হাজার ৯টাকা ব্যয়ে কামারদুলিয়া বাবলাতলা আর এইচ ডি হতে বেড়া দুলিয়া চিনাখড়া রাস্তা নিমার্ণ কাজ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…