সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

বাংলাদেশ দখলের হুমকি দিলেন বিজেপি নেতা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি সুব্রামানিয়াম স্বামী বলেছেন, বাংলাদেশে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। এ ছাড়া মন্দিরে ভাঙচুর চালানোর পর সেগুলো দখল করা হচ্ছে। আর এগুলো বন্ধ না হলে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন তিনি।

রোববার আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রতি ভারতের সমর্থন রয়েছে। কিন্তু হিন্দুদের প্রতি এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। আর এসব বন্ধ না হলে ভারত সরকারকে পরামর্শ দেব বাংলাদেশ দখলের জন্য।

এ সময় তিনি পাকিস্তানের প্রতিও ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বা আইএসআইয়ের একজন চাপরাশি। ইমরান খান বা যে কেউই পাকিস্তানের ক্ষমতায় আসুক তারা নামে মাত্র প্রধানমন্ত্রী।

আর এ কারণে তিনি বলেন, পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আগে তো দুভাগ হয়েছে। এবার চার ভাগ করতে হবে। বালুচি, সিন্ধি, পোকতোনি ও পাকিস্তানকে আলাদা করে দিতে হবে। উৎস-যুগান্তর ।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…