সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ, আইডিইবি’র গৌরবোজ্জল সুবর্ণ জয়ন্তী (৫০তম প্রতিষ্ঠা বার্ষিক) ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে আইডিইবি পাবনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় “নীল অর্থনীতি, এনে দেবে সমৃদ্ধি” প্রতিবাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
বর্ণাঢ্য র‌্যালী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর এর সম্মুখ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক শহরের আ. হামিদ রোড পদক্ষিণ করে এলএমবি মার্কেটে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম খোকন।

আইডিইবি পাবনা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আরিফ মাহমুদের সভাপতিত্বে ও প্রকৌশলী আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, কবির হোসেন, প্রকৌশলী আয়াতুল্লাহ অর্ণব, মো. আসাদুজ্জামান, আব্দুস সালাম প্রমূখ। এসময় সংগঠনের উপদেষ্টা হুমায়ন কবির, আতিকুর রহমান, সাংবাদিক মাহফুজুর রহমান, সুশান্ত কুমার, আর কে আকাশ, তারুণ্যের অগ্রযাত্রার প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…