সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় ইভটিজিং এর প্রতিবাদ করাতে বখাটেদের হামলায় এক পরিবারের মা মেয়ে ও ছেলে সহ ৩ জন আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় ইভটিজিং এর প্রতিবাদ করায় বাড়ির উপর চড়াও হয়ে বখাটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক পরিবারে মা মেয়ে ও ছেলেসহ ৩ জন কে বেধরক পিটিয়ে ও রক্তাক্ত জখম করেছে।

আজ সকাল ৯ টার দিকে পাবনা পৌর এলাকার সাধুপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত মা মেয়ে ও ছেলে বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হচ্ছেন, সদর থানার সাধুপাড়া এলাকার আবু মুসার স্ত্রী সকিনা (৪০) তার মেয়ে মুসলিমা (২৭) ও ছেলে সাদ্দাম (৩০)।

থানা পুলিশ সুত্রে জানাযায়, মুসলিমা ২ বছর আগে সৌদি আরবে চাকরি করেন এ সময় তিনি তার স্বামী সাইফুল কে সৌদি আরবে নিয়ে যায়। তাদের সংসারে এক শিশু মেয়ে থাকা সত্বেও স্বামী কোন সংসার খরচ না দেওয়াতে এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়।

বর্তমানে পেটের দায়ে সে স্থানীয় একটি গো খামারে কাজ করে। সৌদি থেকে ফেরার পর থেকেই পথে বের হলেই তাকে কতিপয় লম্পটের কাছে ইভটিজিং এর শিকার হতে হয়।

এ ঘটনার প্রতিবাদ করায় এলাকার বখাটে সন্ত্রাসীরা তাদের বাড়ির উপর চড়াও হয়ে হামলা চালিয়ে মা মেয়ে ও ছেলে সহ ৩ জন কে বেধরক পিটিয়ে ও রক্তাক্ত জখম করে চলে যায়।

এ ব্যাপরে জেনারেল হাসপাতালের কতব্যরত চিকিৎসক রেজিষ্টার
ডা: আকসাদ আল মাসুর বলেন, আমরা ৩টি রোগী পেয়েছি, তার
মধ্যে সকিনা থাতুনের মাথা ফাটা, মুসলিমার হাতে ও শরীরের জখম
এবং সাদ্দাম কে একটি হাত ভাঙ্গা আবস্থায়। তাদের মধ্যে সকিনার
অবস্থা গুরুতর।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…