সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় ঈদ উপলক্ষে দুস্থ ও অতিদরিদ্রদের মাঝে সরকারি ভাবে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা শুরু

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে পাবনায় দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা শুরু হয়েছে। আজ সকাল ৯ টা থেকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ এ চাল বিতরণ শুরু করে। প্রতিটি কার্ডের বিপরীতে দুস্থ ও অতিদরিদ্র মানুষেরা পাচ্ছেন ১৫ কেজি চাল।

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ শাখার তত্বাবধায়নে পাবনা জেলার এবারে ১ লাখ ৮৯ হাজার ৪০৮টি কার্ডের বিপরীতে ২ হাজার ৮শ’৪১মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। তার মধ্যে. পাবনা সদর উপজেলায়৪০ হাজার৪২৭ টি কার্ড এবং পাবনা পৌরসভায় ৪৬২১ টি কার্ডের বিপরীতে চাল বিতরণ করার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পাবনার ৯ টি পৌরসভা এবং ৭৪টি ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দ প্রাপ্ত এই ভিজিএফ চাল বিতরণ চলবে ৮ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…