সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

জাতীয় শোক দিবসে নর্দান ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৬ আগস্ট, ২০১৯ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর জনাব নজরুল ইসলাম খান, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম. হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম সফল একজন রাজনীতিবিদ। তাঁর দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শেখ মাহাবুব রহমান, উপ-পরিচালক, পাবলিক রিলেশন্স বিভাগ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…