সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিভিল সার্জন কার্যালয় পাবনার উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। পাবনা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ৬ থেকে ১১ এপ্রিল পর্য়ন্ত সপ্তাহব্যাপী কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, পাবনার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত ) ডা. কে এম আবু জাফর।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শিশুদের রক্তশূন্যতার অন্যতম কারণ কৃমি। এছাড়া ক্ষতিকর কৃমির প্রভাবে প্রতিবছর হাজার হাজার শিশু অপুষ্টিজনিত রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়। ফলে রোগ প্রতিরোধক্ষমতা কমে গিয়ে শিশুদের মানসিক ও দৈহিক বিকাশ বাধাগ্রস্থ হয়। শিশুদের সুরক্ষার জন্য বর্তমান সরকার জাতীয় পর্যায়ে বছরে দুইবার সপ্তাহব্যাপী কৃমি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাই এগিয়ে এলে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বক্তাগণ জাতীয় এ কর্মসূচি শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় পাবনার সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং পাবনা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…