সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

‘প্যারোলে মুক্তির আবেদন করেন বিষয়টি ভেবে দেখব’

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে প্যারোলে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। যদি খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করেন তাহলে বিষয়টি ভেবে দেখব আমরা। তবে খালেদা জিয়ার জন্য প্যারোলের কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি।

শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ-থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কাজেই পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়ায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবার জন্য আইন সমান। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, সদর আসনের এমপি মোজাফফর হোসেন, ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বছর ধরে কারাগারে বন্দি। বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…