সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ফরিদপুরে সাথী খাতুন নামের এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত সাথী খাতুন ফরিদপুর এলাকার টিয়ারপাড়া মহল্লার মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার ডেমরা ইউনিয়নের পাচুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের কারণে এক মাস আগে স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়িতে চলে যান সাথী খাতুন।

বুধবার রাতে খাবার খেয়ে ছোট বোন মীম এর সাথে ঘুমিয়েছিলেন তিনি। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা কোনোভাবে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সাথীকে গলা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়।

গোঙানীর শব্দ শুনে মীম টের পেয়ে চিৎকার দিলে তার বাবা ও প্রতিবেশিরা এগিয়ে গেলেও সাথীকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হেেয়ছে।

নিহত সাথী খাতুনের বাবা আব্দুল মজিদ জানান, চার বছর আগে মিজানুর রহমানের সাথে বিয়ে হয় সাথী খাতুনের। পারিবারিক কলহের কারণে মাঝে মধ্যেই সাথীকে নির্যাতন করতো তার স্বামী।

এক মাস আগে বাবার বাড়িতে চলে আসে গৃহবধূ সাথী। এ নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সাথীকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি করেন বাবা আব্দুল মজিদ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…