সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

০৫ (পাঁচ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ০৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ১৫.৩৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট এম মিজানুল হক ইমরান, (এক্স), বিএন এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ কিসমত প্রতাপপুর (বাজিতপুর) এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ মোশারফ হোসেন (৫২), পিতা- মৃত এনতাজ আলী, সাং- কিসমত প্রতাপপুর (বাজিতপুর), ২। আবুল হোসেন (৬৩), পিতা- মৃত দৌলত প্রামানিক সাং- কিসমত প্রতাপপুর (বাজিতপুর), উভয় থানা- পাবনা সদর, জেলা- পাবনাদের গ্রেফতার করে। উক্ত আসামীদেরকে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ০৫ (পাঁচ) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজেদের হেফাজতে রেখে অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…