সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় জোড়া হত্যা কান্ডের প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ শহরে

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা গ্রামে আওয়ামীলীগের দুই পক্ষের দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ২ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে লাশ নিয়ে শহরে আজ মঙ্গলবার বেলা ১২ টায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ বাজার এলাকায় স্থানীয় শত শত নারী ও পুরুষ এই বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেয়।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু সাইদ ও সুলতান খাঁ গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পুর্বের রেশ ধরে এ হামলার ঘটনা ঘটে।

বর্তমানে নিহত পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এখন পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের হয়নি।

নিহতরা হলেন সুলতান গ্রুপের, সুলতান খাঁর বাবা উপজেলার ভাউডাঙ্গা আওরঙ্গবাদ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত গয়ের খাঁর ছেলে লস্কর খাঁ (৬৫) এবং একই গ্রামের আহেদ আলী শেখের ছেলে মালেক শেখ (৪৫)। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ হয়ে ফরিদা খাতুন (৩০) ও হালিমা খাতুন (৫০) ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…