সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ”বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা, দায়িত্ব এবং নৈতিক নীতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর উদ্যোগে ”বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভুমিকা, দায়িত্ব এবং নৈতিক নীতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বও মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের এক্স-স্পেশালিস্ট অধ্যাপক ড. এস এম কবির এবং রিসোর্স পারশন হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সি.ই.টি.এল এর পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবীব বক্তব্য রাখেন। কর্মশালার সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিন। এ সময় সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…