সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

পাবনায় ড্যাফোডিলের আইটি বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে পাবনায় ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের আইটি বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় স্থানীয় দাওয়াতবাড়ী রেস্টুরেন্ট মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার ৮০ জন প্রশিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন,শহীদ বুলবুল সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও পদার্থ বিদ্যা বিভাগীয় প্রধান হারুনুর রশীদ, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আহম্মেদ,আঞ্চলিক পরিচালক আজিজ আহম্মেদ চৌধুরী প্রমুখ। পরে ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের আইটি বিভাগের ২০১৯’’এর শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার সহ ৩০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃতি শিল্পী স্বাধীন মজুমদার।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…