সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় সদ্য পদত্যাগ করা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ৫ টি আসনের ৪২ প্রার্থীর মধ্যে রোব্বার ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বিকালে ৩৮ জনের বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী মো: সালাউদ্দিন খান, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: হাসানুল ইসলাম, বিএনপি প্রার্থী ও সদ্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা মো: হাসাদুল ইসলাম হীরা এবং পাবনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত অন্দোলন প্রার্থী ডা. ইসমাইল হোসেন।

উপজেলা চেয়্রাম্যানের পদ থেকে পদত্যাগপত্র মন্ত্রণালয়ে গৃহিত না হওয়ায় পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী মো: হাসাদুল ইসলাম হীরা’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হাসাদুল ইসলাম হীরা চাটমোহর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি গত ২৮ নভেম্বর চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিসার জানান, হাসাদুল ইসলাম হীরা’র পদত্যাগপত্র মন্ত্রণালয়ে গৃহিত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে হাসাদুল ইসলাম হীরা জানান, তিনি পদত্যাগ করার পরই মন্ত্রণালয়ে এবং পাবনার জেলা প্রাশসক ও জেলা রিটার্নিং অফিসারের কাছে কপি দিয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…