সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা- রেখো প্রার্থনায়

রেখো প্রার্থনায়
এম এস ইসলাম আকাশ

কঠিন কষ্টকর এক অনুভুতি
ছড়িয়ে পড়ছে দেহ মনে,
অব্যক্ত বেদনার নীল নীলিমা
ঢেউ তুলছে হৃদয়ে সন্তর্পণে।
একেএকে নিভছে আলোর ধারা
অন্ধকারে তলিয়ে যাচ্ছে স্বপ্ন,
অকাল বৈধব্যে বরিত সময়ে
অসহায়ত্বের নিঃসীময়তায় হচ্ছে নিমগ্ন।
চির নির্বাসনে নির্বাসিত ভালোবাসা
অপার সম্ভাবনায় পড়ছে যতি,
অন্তহীন কষ্টের কারাগারে বন্ধি
অকালে থেমে যাচ্ছে গতি।
বুকের ভিতর অসীম শূন্যতা
হিমশীতল স্তব্দতায় যাপিত সময়,
কষ্টের ভাগাড়ে বাড়ছে উচ্ছিষ্ট
বেঁচে আছি বড়ই সংশয়।
অকালে ঝড়ে যাচ্ছে সম্ভাবনা
অমিত প্রতিশ্রুতিতে পড়ছে যতি,
থেমে যাচ্ছে অদম্য চঞ্চলতা
ব্যহত হচ্ছে সময়ের গতি।
অসময়ে চলছে সম্ভাবনার মিছিল
গতিময় পৃথিবীতে চলছে ছন্দহীনতা,
অনন্ত প্রত্যাশার পারদে ছেদ
ধরায় নেমে এসেছে মৌনতা।
আসছে সময় যেতে হবে
নাইতো সময় বেশী বাকী,
যেতে হবে সব ছেড়ে
অধীরতায় ডাকছে মন খাকি।
বেঁচে থাকা নিয়ে শঙ্কা
বসে বসে ভাবছি নিরালায়,
আমি দীনহীনে করো দান
রেখো আমায় তোমার প্রার্থনায়।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…