সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় সুদের টাকা না পেয়ে একজনকে পিটিয়ে হত্যা

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার সুজানগরে সুদের টাকা না পেয়ে কাশিনাথ হালদার (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাশিনাথ হালদার সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় মৃত সন্নাসী হালদারের ছেলে।
মৃত কাশিনাথ হালদারের ছেলে মিলন হালদার জানান, ‘আমার বোনের স্বামী পতন হালদার একই এলাকার আবুল হাশেম নামের এক ব্যক্তির কাছ থেকে সুদে ১৫ হাজার টাকা নেয় বেশকিছুদিন আগে। এরপরে আমার বোনের স্বামী ভারত বেড়াতে গেলে অনেকদিন হয়ে যাওয়ায় এই সুদের টাকা বেড়ে হয় দ্বিগুনেরও বেশি। আর এই টাকার জামিনদার হওয়ায় আমার বাবাকে উক্ত টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে হাশেম। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে রোববার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবাকে প্রচন্ড মারধর করে হাশেম ও তার সহযোগী কালাম। পরে স্বজনরা কাশিনাথ হালদারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মো.সাদী হাসনাইন রকি জানান, হাসপাতালে আনার পূর্বেই কাশিনাথ হালদার মারা গেছে।

সুজানগর সার্কেলের সহকারি পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ সোমবার পাবনা মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি অতুল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো। এ ছাড়া নিহতের স্ত্রী শেফালী হালদার তিনি তার স্বামী হত্যার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…