সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মেহেদী হাসান সরকার এর কবিতা- ইচ্ছে

ইচ্ছে
মেহেদী হাসান সরকার

এই এমন এক প্রবারণা তিথীতে ,
লুম্বিনী কানন তোমায় দিলাম
আকাশ রঙা ফানুস টা ও তোমায় দিলাম ,
দিলাম চির দুঃখী দু মুঠো শিউলী ফুল
অনাগত শিশির আর
মধ্যরাতের ঘুমঘুম লক্ষ্মীপ্যাচার ডাক ।
দিলাম তোমায় কচি ঘাসের মায়া ,
তোমায় দিলাম বয়েসী বটের ছায়া
দিলেম তোমায় সাতরঙা এক রামধনু
তোমায় দিলাম মখমল প্রজাপতির ডানা ।
দিলেম তোমায় আমার গ্রামের নদী
নদীর ধারের ক্যানভাসের সেই ছবি
আরও দিলাম বুনো হিজল মালা
সাজিয়ে দিলাম করবী ফুলের ডালা ।
তোমায় দিলাম ছাই রঙা এক বাড়ি
বাড়ির উঠোন পাখির ডনায় দেবে পাড়ি ।
এই নাও আমার ইচ্ছেইচ্ছে খাতা ,
ভরা আছে অযুত সহস্র পাতা ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…