সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

পাবনা প্রেসক্লাবের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় পালিত হচ্ছে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এ উপলক্ষে সকালে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের জীবন সদস্য ও দুর্নীতি দমন সংস্থার সাবেক কমিশনার ও বাংলা টিভি’র উপদেষ্টা এম সাহাবউদ্দিন চুপ্পু। ক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্র, জেলা পরিষদের সবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি।

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ ছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্রর পদকটির অনুরুপ পদক রিপ্লিকা হস্তান্তর অনুষ্ঠন ।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গুনিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের অন্যতম প্রাচীন এ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালের পহেলা মে ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…