সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় বখাটে হামলায় দুই ছাত্রীসহ ৫ আলিম পরীক্ষার্থী আহত ; আটক-১

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ফরিদপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেদের হামলায় আহত হয়েছেন দুই ছাত্রীসহ ৫ জন আলিম পরীক্ষার্থী। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে খায়রুল ইসলাম (১৮) নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটক খায়রুল উপজেলার নেছরাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, উপজেলার বনওয়ারী নগর আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন দীঘুলিয়া ডি এ এস এস আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা। সম্প্রতি একটি পরীক্ষা চলাকালে খাতা না দেখানোর কারণে মাদারজানি গ্রামের সৈয়দ প্রামানিকের ছেলে মানিক হোসেন (২০) নামের এক বখাটে পরীক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্রীসহ কয়েকজন পরীক্ষার্থীকে দেখে নেয়ার হুমকী দেয়।

বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুর মাইক্রোস্ট্যান্ডের কাছে বখাটে মানিক তার কয়েকজন সহযোগীকে নিয়ে ওই পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় গাড়ি থেকে নামিয়ে তাদের মারধর করে বখাটেরা। হামলায় ২ ছাত্রীসহ ৫ জন আহত হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে খায়রুল ইসলাম নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আহতদের মধ্যে ৩ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-আহসান আলী, ইব্রাহিম হোসেন, গোলাম রাব্বি, কুলসুম খাতুন ও সাদিয়া খাতুন।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনায় খায়রুল নামের একজন আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…