সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা সদর ও পৌর এলাকার ৫৪টি মন্ডপে দুর্গা উৎসব পালনে পুজা উদযাপন পরিষদের আলোচনা সভা সম্পন্ন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর ও পৌর এলাকার ৫৪টি মন্ডপে এবার আসন্ন শারদীয় দুর্গা পুজা উৎসব এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে পৌর এলাকার ডাঃ বিহারী লাল সাহা গোবিন্দবাড়ী মন্দির প্রাঙ্গনে পাবনা সদর উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদের উদ্যেগে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং প্রতিনিধির সমন্বয়ে আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যদেন যথাক্রমে,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাস,সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, যুগ্ন সম্পাদক সৌমেন সাহা ভানু, পাবনা সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কোমল চন্দ্র দাস, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি বলয় কুমার সাহা ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বক্তব্য দেন। আলোচনায় বক্তারা, আসন্ন দুগা পুজা উৎসবকে সুষ্ঠ ও সুন্দর ভাবে পালনের ক্ষেত্রে যে কোন ধরণের সাহার্য্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে রাত ৮টার মধ্যে শহরতলী এলাকার মন্দির গুলোকে এবং গ্রাম পর্যায়ের সন্ধ্যার আগে দেবী বিসর্জনের আহবান জানান

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…