সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাবনা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে পৌর এলাকার শালগাড়িয়া রাধা গোবিন্দ মন্দির মিলনায়তনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাবনা জেলা সহকারী প্রকল্প পরিচালক সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যদেন যথাক্রমে, হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ডেইলী অবজারভার পত্রিকার সাংবাদিক নরেশ মধু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প সহকারী পরিচালক (নাটোর) আরিফুল ইসলাম ও অতিরিক্ত দায়িত্বরত রাজশাহী বিভাগের মাষ্টার টেইনার কানু ভাস্ফর প্রমুখ। পরে গণশিক্ষা কার্যক্রম পাবনা আয়োজিত ১১ টি ইভেন্টে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩৩ বিজয়ী ৩৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…