সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন কেন্দ্রিয় নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন। আজ রাত ৩টায় দলীয় কার্যালয়ে ডেকে তার হাতে এ মনোনয়ন পত্র তুলে দেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত সাড়ে তিনটায় তার ছোটভাই পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান মোবাইল ফোনে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন পাওয়ার পর এক বিবৃতিতে নেতা কৃষিবিদ কৃষিবিদ হাসান জাফির তুহিন জানান, দলীয় ত্যাগ-তিতিক্ষা, অন্যায়-নির্যাতন, জেল-জুলম সহ্য করে ছাত্রাবস্থা থেকেই জিয়ার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে আছি। আজ দল আমাকে মূল্যয়ন করেছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে জানান।

পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান জানান, সুষ্ঠু অবাধ নিরপ্রেক্ষ নির্বাচন হলে পাবনা-২ আসনে ধানের শীষ জয়ী হবে। কারণ পাবনা ২ আসনে ধানের শীষের ভোট ব্যাংক রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…