সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

খোকার ছেলের হাতে ধানের শীষ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক খোকা। তিনি ঢাকা-৬ (গেণ্ডারিয়া-ওয়ারী) আসন থেকে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে ইশরাক খোকার হাতে দলীয় মনোনয়ন চিঠি তুলে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ইশরাক খোকা বলেন, ‘দল মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। ঢাকা-৬ আসনটি আমি ধানের শীষকে উপহার দেয়ার চেষ্টা করব।’

বিএনপির ভাইস-চেয়াম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক খোকা পেশায় প্রকৌশলী। তিনি যুক্তরাজ্যের হার্ডফোর্ড শেয়ার ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েট ও মাস্টার্স শেষ করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…