সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন জাহিদ এফ সরদার সাদী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পিরোজপুর-১ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদা জিয়ার সাবেক বিদেশ বিষয়ক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদীর পক্ষে মনোয়নয়ন ফরম ক্রয় করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বৃহস্পতিবার ফরম ক্রয় করে শুক্রবার জমা দেওয়া হয়।

জাহিদ সরদার টেলিফোনে বলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আছে। সেজন্য দেশে ফিরতে পারছি না। মামলায় জামিন নেওয়ার চেষ্টা চলছে। আশা করি, শিগগিরই দেশে ফিরে দলের জন্য কাজ করতে পারব।

উল্লেখ্য, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জাহিদ এফ সরদার সাদী তার ফুফাতো ভাই কমরেড সিরাজ সিকদারকে খুনের অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন। সেদিন তিনি শেখ মুজিবুর রহমানের ফাঁসিও দাবি করেন। আর এ নিয়ে দেশে-বিদেশে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এ জন্য তার বিরুদ্ধে সে সময় দেশদ্রোহিতার মামলা করে আওয়ামী লীগের এক নেতা। ওই মামলার অপর আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাদী আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রবাসে বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করছি।

মনোনয়ন পেলে বিজয়ী হতে পারবেন কি না জানতে চাইলে তারেক রহমানের ঘনিষ্ঠ এই হেভিওয়েট নেতা বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থেকে দলের জন্য কাজ করছি। মনোনয়ন পেলে অবশ্যই বিজয়ী হব। তবে আমি যদি মনোনয়ন নাও পাই ২০ দলীয় জোট যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করে আনব।

নিজের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন বর্ণনা করতে গিয়ে জাহিদ এফ সরদার সাদী বলেন, বিএনপির দুঃসময়ে ডিপ্লোমাটিক ইস্যুগুলোতে আমেরিকার প্রশাসন, জাতিসংঘসহ প্রবাসের কূটনৈতিক মহলে দেশ এবং দলের জন্য করে যোগাযোগ যাচ্ছি।

তিনি বলেন, ‘পিরোজপুর আমার জন্মভূমি, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রকৃত উন্নয়নের বিপ্লব ঘটিয়ে পিরোজপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার হোসেন।

এ ছাড়া ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সাবেক এমপি যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে বর্তমানে পিরোজপুর-২ আসনের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীও এ আসন থেকে মনোনয়ন চান।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…