সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পুরির সঙ্গে পিয়াজ চাওয়ায় ক্রেতাকে মারধর!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাজাপোড়ায় পিয়াজ না হলে কী জমে? তাই হোটেলে খেতে গিয়ে পুরির সঙ্গে কাঁচা পিয়াজ চান কাজী শাওন নামের এক যুবক। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রেগে গিয়ে শাওনকে মারধর করেন হোটেল মালিক।

সোমবার গাজীপুরের টঙ্গীতে 'গাজীপুরা আজিজ সুপারমার্কেট' এলাকায় এক খাবার হোটেলে এ ঘটনা ঘটে। এর জেরে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় কাজী শাওন গাজীপুরা আজিজ সুপারমার্কেটে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার জন্য যান। এ সময় হোটেলের মালিক মতিন তাকে পেঁয়াজ ছাড়া পুরি দেন। তখন পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে শাওনের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন তাকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এ অভিযোগ থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগীরা।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…