সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি এর উদ্যোগে উপজেলার দড়ি চৈথট গ্রামে রান ডেভলপমেন্ট আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কে. এম. মেহেদী হাসান রাজুর পরিচানলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. মতিউর রহমান খান। প্রধান অতিথি ছিলেনÑ টাঙ্গাইল লাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক মিসেস ফারাহ হাছান তিথি। বিশেষ অতিথি ছিলেন এডিসি ভ্যাট এন্ড কাস্টমস সিলেট বিভাগ মো. শফিউর রহমান খান নোবেল, ক্লাব সদস্য লায়ন মোহাম্মদ আব্দুল জব্বার, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেহেদী হাসান, মোহাম্মদ আশরাফুল আলম, নজরুল ইসলাম,আ: বাছেদ,মুজিবুর রহমান, ইউপি সদস্য মো .দেলোয়ার হোসেন লেবু, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আ:আজিজ সরকার প্রমুখ।

আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরন হিসেবে ব্যাগ, পানির পট, টিফিন বক্স, চেয়ার এবং প্রজেক্টর বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…