সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা!

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রব্বানী (২৪) ও একই গ্রামের মৃত-মকবুল সরদারের মেয়ে তছলিমা আক্তার (১৮)।

মান্দা থানার ওসি আনিসুর রহমান বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ওই গ্রামের একটি আম গাছের ডালে একই রশিতে প্রেমিক যুগলের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, আজ প্রেমিকা তছলিমা আক্তারের সাথে অন্য ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

আর পরে লাশগুলো ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…