সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঃলীগের দু’গ্রুপের সংঘর্ষ; নিহত ২

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় এই ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, আওয়ামী লীগ কর্মী ফারুক মিয়া ও মো. সাইদুর রহমান।

এ ঘটনায় এসময় একজন ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাইদুর মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কয়েকটি বাড়ীতে ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে দুইজনের মৃত্যুর পর এলাকায় তীব্র উওেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্হিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…