সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

বইমেলার ৫ম দিন সাঁথিয়া উপজেলার বিশিষ্টজনদের বইপড়া নিয়ে আলোচনা

 

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ছিল পাবনা বইমেলার ৫ম দিন। এদিন সাঁথিয়া উপজেলার বিশিষ্টজনেরা বইপড়ার গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন। তাদের আলোচনায় উঠে আসে শিশুদের টেক্সবই পরিবর্তনের নানা দিক। তারা বলেন, আমাদের শিশুদের বইয়ে আগে অনেক ভাল ভাল ছড়া গল্প ছিলো। যা থেকে তারা অনেক কিছু শিখতে ও জানতে পারতো। কিন্ত এখন মনে হচ্ছে এই বিষয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে উদ্দেশ্য মূলকভাবে কৌশলে এসব করা হচ্ছে। এসব বিষয় নিয়ে শিক্ষিত সমাজকে এখনই ভাবতে হবে।
সন্ধ্যা সাড়ে ৬ টায় বইপড়া নিয়ে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সাঁথিয়া উপজেলার বিশিষ্ট জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড.মো: আনোয়ারুল ইসলাম, সাঁথিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুদ দাইয়ান সরকার, ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল, রুডোর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম রেজা মন্টু, রুডোর অর্থ পরিচালক লুৎফর রহমান, সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০১৬ সালের দেশ সেরা শিক্ষক শফিকুল ইসলাম রিপন, সাঁথিয়া প্রেসকাবের আহবায়ক রতন দাস। আলোচকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান, বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ। উপস্থাপনায় ছিলেন এ্যাড: মুশফেকা জাহান কণিকা ও ড. হাবিবুল্লাহ। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স মেলা প্রাঙ্গণে এসে বিভিন্ন স্টল পদির্শন করেন এবং নিজের জন্য বই ক্রয় করেন।
মেলা মঞ্চে চাঁদনী ও প্রলয় চাকীর একক সঙ্গীত, বাচন শৈলীর কবিতা আবৃত্তি ও গয়েশপুর মতলব শাহ সঙ্গীত একাডেমি সঙ্গীত পরিবেশন করে।

MP-Caption-pic-1

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…