সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

মেয়র মিরু গ্রেফতার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় অভিযুক্ত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, রাজধানীর শ্যামলী এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে মিরুকে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, সিরাজগঞ্জ পুলিশের অনুরোধে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) শাখার একটি দল রাজধানীর শ্যামলী থেকে তাকে (মিরুকে) কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে। মিরুকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, মেয়র মিরু তার এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। মিরুকে সিরাজগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…