সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলের ইউ.এন.ও'র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

 

 

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারে উদ্যোগে বন্ধ হলো আরেকটি বাল্যবিবাহ। আজ ৮জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোঃ অব্দুল জলিলের কন্যা জুলিয়া (১৬) এর সাথে দিঘলকান্দি ইউনিয়নের ব্যাংরোয়ার মোঃ কুদ্দুস আলী খান এর পুত্র মোঃ অালাল খান (২০) এর মধ্যে বাল্যবিবাহ হওয়ার কথা ছিল। তবে রাতেই গোপন সুত্রে খবর পেয়ে  ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বিয়ে বাড়িতে যান এবং বিবাহটি বন্ধ করতে সফল হন এবং বর ও কনে পক্ষ উভয়কে এই মর্মে বন্ড প্রদান করে যে, মেয়ের বয়স ১৮ না হলে তারা বিবাহ-এর উদ্যোগ নিবে না। এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের বাবাকে ৩০০০ টাকা ও মেয়ের বাবাকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এ মাসে গত২ ও ৩ মে রাতে অারও দুটি বাল্য বিবাহ বন্ধ করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…