সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পুকুর পাড় নামক এলাকায় ২টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে আলেয়া আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত আলেয়া আক্তার বাসাইল উপজেলার ময়থার চালা এলাকার আল-আমীনের স্ত্রী। এ ঘটনায় ওই ২টি সিএনজির ৫ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সখীপুর থেকে আলেয়া আক্তার সিএনজি যোগে বড়চওনা যাওয়ার পথে কচুয়া পুকুরপাড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আলেয়া নিহত হন। এ সময় ওই ২টি সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে।
আহতরা হচ্ছেন, জলিল হোসেন (৭০), জাহাঙ্গীর আলম (৪০), শরিফুল ইসলাম (৬০), পারুল আক্তার (৩৫) আল-আমীন (১৩)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…