সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

ববি হাজ্জাজের নির্বাচনী অফিসে হামলা ও দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘ঢাকা-৬ আসনের মহাজোটপ্রার্থী কাজী ফিরোজ রশিদের বাহিনী আমার দপ্তর ভাঙচুর করেছে।’

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমাদের ৫৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যেকের কাছ থেকেই আমরা অভিযোগ পাচ্ছি। মঙ্গলবার মধ্যরাতে আমার প্রতিপক্ষ ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশিদ তার গুন্ডা বাহিনী দিয়ে আমার গেন্ডারিয়ার দপ্তর ভাঙচুর করেছেন। আমার নেতাকর্মীদের ওপর অত্যাচার চালানো হয়, হুমকি-ধামকি দেয়া হয়। তারা আমার নির্বাচনী অফিস দখল করে রেখেছে। এখানে আসার আগ পর্যন্ত আমার ওই অফিস দখলে রেখেছে।

তিনি বলেন, ‘আমরা এর প্রতিকার চাই। আমার গেন্ডারিয়ার যে দপ্তর হামলা হয়েছে, সেটি গেন্ডারিয়া থানার একশ গজের মধ্যে। থানা জানে না, তা তো হতে পারে না। নির্বাচন কমিশন যদি আমাদের কথা শুনতে না চান, তাহলে তারা কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন?’

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…